কীভাবে হয়
কীভাবে হয়
- সময়
- ৫–৭ দিন
- সংশোধন
- দুই রাউন্ড সংশোধন
১. নামগুলো পাঠান
বাংলা বানানটি ঠিক করে লিখে পাঠান। ইংরেজি বানানও দিলে ভালো হয় — দুটোই কাজে লাগে।
২. আমি দেখে জানাই
প্রতিটি অক্ষর দুইভাবে পড়তে হয়, তাই সব নামজোড়া মেলে না। না মিললে শুরুতেই বলে দিই — তখন কোনো টাকা নেওয়া হয় না।
৩. খসড়া দেখি
প্রথম খসড়া পাঠাই। বানান বা গড়ন নিয়ে বলার থাকলে এখানেই বলবেন।
৪. শেষ করে পাঠাই
ফাইল হলে সঙ্গে সঙ্গে, ফ্রেম হলে বেঁধে কুরিয়ারে।
কী কী আছে
ফ্রেম-জোড়া
দুটি ফ্রেম, একটি উল্টো করে বসানো — দুই নামই একসঙ্গে পড়া যায়। মাউন্ট করা, বাঁধানো, উপহারের বাক্সে।
দাম জেনে নিন
মানিব্যাগ কার্ড
আইডি কার্ডের মাপে ছাপা। মানিব্যাগ ঘুরালেই নাম বদলে যায়।
দাম জেনে নিন
ডিজিটাল ফাইল
স্ক্রিন ও ছোট প্রিন্টের জন্য ছাপযোগ্য ফাইল। কুরিয়ার লাগে না, সঙ্গে সঙ্গে পাঠানো হয়। বড় মাপ শুধু ফ্রেমের সঙ্গে।
দাম জেনে নিন
তৈরি শব্দ-প্রিন্ট
অপেক্ষা নেই, বানানোর প্রয়োজন নেই। বাংলা, সম্প্রীতি, শূন্যতা — যেটি পছন্দ।
দাম জেনে নিন
প্রশ্ন-উত্তর
সব নাম কি হয়?
না। অক্ষরের গড়নের উপর নির্ভর করে। কিছু নামজোড়া যতই টানাটানি করি, পড়ার মতো হয় না — সেটা আগেই জানিয়ে দিই।
কী কী পাওয়া যায়?
ফ্রেম-জোড়া, মানিব্যাগ কার্ড, অথবা ছাপযোগ্য ডিজিটাল ফাইল। ফাইলটি স্ক্রিন আর ছোট প্রিন্টের জন্য; বড় মাপ ফ্রেমের সঙ্গেই আসে।
টাকা কীভাবে দিতে হয়?
বিকাশ, নগদ বা রকেট। তৈরি শব্দ-প্রিন্টে ক্যাশ অন ডেলিভারি চলে। কিন্তু নাম দিয়ে বানানো জিনিস ফেরত এলে সেটি আর কারও কাজে লাগে না — তাই কাস্টম কাজে আগে টাকা, বা অন্তত কাগজ-ফ্রেমের খরচটুকু জমা দিতে হয়।
কুরিয়ার?
ঢাকার ভেতরে আর বাইরে খরচ আলাদা। অর্ডার শেষ করার আগেই খরচটা দেখানো হবে।
গানের কথা দিয়ে হবে?
এখন না। গানের কথার অনুমতি নেই, তাই সেগুলো সাইটে বা বিক্রিতে রাখা হয় না।
আপনার নামটি কেমন দেখাবে?
নামগুলো লিখে পাঠান। আমি দেখে জানাবো লেখাটি সম্ভব কি না, কত সময় লাগবে আর দাম কত।
সব নামজোড়া সম্ভব হয় না। অক্ষরগুলো না মিললে আমি শুরুতেই জানিয়ে দিই — তখন কোনো টাকা নেওয়া হয় না।
